রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

হরমুজে একের পর এক জাহাজে বিস্ফোরণ, ২৫ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
হরমুজে একের পর এক জাহাজে বিস্ফোরণ, ২৫ নাবিক উদ্ধার

ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ ঘোষণার পর সেখানে একের পর এক বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রণালির পশ্চিমাংশ দিয়ে ইরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচলের সময় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তেহরানের দাবি, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রণালিতে পুঁতে রাখা মাইনের আঘাতে জাহাজগুলোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে। নতুন করে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) ওমানের উত্তরাঞ্চলীয় মুসান্দাম গভর্নরেটের উপকূল থেকে ১০৬ নটিক্যাল মাইল (১৯৬ কিলোমিটার) দূরে লক্ষ্যবস্তু হওয়া একটি জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। ওমানের নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, পানামার পতাকাবাহী জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। উদ্ধার করা নাবিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে দুটি তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রের মাইনের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ দুটিতে আগুনও ধরে যায়। জাহাজগুলো তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে ‘সীমাবদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচল করছিল। এ ছাড়া তারা ‘বিভিন্ন সতর্কবার্তা ও প্রচলিত নিয়মকানুন উপেক্ষা’ করেছিল।

এর আগে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, দুটি ট্যাঙ্কার ‘দুর্ঘটনাজনিত পরিস্থিতির’ শিকার হয়েছে। রেডিওতে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলসীমায় জাহাজ দুটিকে থেমে যেতে বাধ্য করা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...