রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৩১ অক্টোবর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কুয়েত টাইমস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে জননিরাপত্তা বিভাগের সদস্যরা আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে ওই সম্পত্তির সাবেক আরেক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। মরদেহ উদ্ধারের আগেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তবে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে কিংবা কুয়েত সরকার গ্রেপ্তার ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...