শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম
ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার অব্যাহত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট (পিএসি-৩) ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ কেনাকাটায় যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো তহবিল ব্যয় হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জার্মানি ও নরওয়ের আর্থিক সহায়তা ও অনুদানের মাধ্যমে পুরো অর্থের সংস্থান করা হবে। অস্ত্রগুলোর মূল ঠিকাদার হিসেবে উৎপাদনের দায়িত্ব পালন করবে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

সামনে শীত মৌসুমকে কেন্দ্র করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা বাড়ছে। এতে রুশ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিরোধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুতও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানান জেলেনস্কি। তবে তিনি বলেন, ইউক্রেনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন এখনই, কয়েক বছর পর নয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...