রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তারমিরপুরে পুলিশের গাড়িতে আগুনএল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারিক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সেরঅস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাজীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিনপরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রীএকের পর এক ব্যর্থতা, অস্ট্রেলিয়ার ক্রিকেট কি তবে পতনের পথে?এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজএবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের
বিজ্ঞাপন

ইতালিতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
ইতালিতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীদের ধর্মঘট

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়বৃদ্ধি, শিক্ষা খাতে বাজেট হ্রাস এবং যুদ্ধ ও সামরিক বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রতিবাদে গোটা ইতালিজুড়ে একদিনের সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দেশের প্রধান ট্রেড ইউনিয়নগুলোর (ইউএসবি) ডাকে আয়োজিত এই ধর্মঘটে সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, অভিবাসীসহ সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ।

ধর্মঘট আহ্বানকারীদের মূল দাবি- নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ও পেনশন বৃদ্ধি এবং জনসেবা ও শিক্ষা-গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো। তাদের অভিযোগ, সামাজিক নিরাপত্তামূলক খাতে পর্যাপ্ত বাজেট না রেখে সামরিক খাতে ব্যয় বাড়ানোয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার মান আশঙ্কাজনকভাবে কমেছে।

ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যেও হাজারো মানুষের বিক্ষোভ, বিভিন্ন স্থানে সংঘর্ষ

এদিকে, পূর্ববর্তী আন্দোলনগুলোর সময় রাজধানী রোমসহ দেশের কয়েকটি বড় শহরে সহিংস ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে ইতালির বর্তমান মেলোনি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের সৃষ্টি হয়েছে।

সরকার বিরোধীরা অভিযোগ তুলেছেন যে, কট্টোর বাডপন্থী সরকার আন্দোলন দমন ও নিজের দায় এড়াতে তরুণ আন্দোলনকারী এবং অভিবাসী ব্যাকগ্রাউন্ডের তরুণদের নিশানা করছে, যা সমাজে বিভাজন সৃষ্টি করছে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে যে, আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা ও সরকারি-বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি বরদাশত করা হবে না।

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ দাবি, ছেলেকে বাঁচাতে নাকফুলও বিক্রি মায়ের

বর্তমানে ইতালিজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের সাম্প্রতিক বাজেট নীতি ও অর্থনৈতিক চাপের স্থায়ী সমাধান না হলে এই সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ দীর্ঘ রূপ নিতে পারে এবং আগামী বছরের জাতীয় নির্বাচন এবং রোম, মিলানো ও নাপলির মতো বড় শহরগুলোর স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...