মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ, ফের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর।
শনিবারের পর রোববার (১ নভেম্বর) সকালে মিরপুর-১০, মিরপুর-১১সহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘আজকেও তারা সড়ক অবরোধ করেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

