রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: ডিএমপিস্বর্ণালংকার-টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও, সন্ধান পেতে পুরস্কার ঘোষণাকর্মজীবনে যেন রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিফলন না ঘটে: ৪৫তম বিসিএস কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রীপাঁচ বছর ধরে অচল সংযোগ সেতু, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরানড়াইলে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল, স্বর্ণালঙ্কার লুট‎ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস ‎জীবননগরে এইচএসসিতে ছেলেদের মধ্যে একমাত্র জিপিএ-৫ পেলেন শিমুলমুজিবনগরে জাতীয় যুব দিবস পালিত: সনদ ও ঋণ বিতরণমুজিবনগরে জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণ ও সনদ বিতরণতাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে
বিজ্ঞাপন

ইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্প

ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আরও এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব স্থাপনার মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাও রয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে তেহরানকে পুরোপুরি বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নতুন করে হামলা চালানোর ক্ষেত্রে আপাতত তাড়াহুড়ো করছে না ওয়াশিংটন।

ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে তার হিসাবে এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালানো সম্ভব।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ স্থাপনাটির বিষয়টিও যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হবে। চাইলে খুব অল্প সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করা সম্ভব।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...