মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

ইথিওপিয়ায় এ ধরনের উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটিতে সরকারের জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে অংশ নিতে সাধারণত দেখা যায় না। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—হাউস অব ফেডারেশনের স্পিকার মুফেরিয়াত কামিল, অর্থমন্ত্রী ফিৎসুম আসেফা এবং স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা। তবে প্রশিক্ষণ কার্যক্রম কবে শুরু হয়েছে এবং কত দিন চলবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, ‘ইথিওপিয়ার সর্বজনীন সমৃদ্ধি অর্জনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশটির নেতৃত্বকে শারীরিকভাবে সক্ষম, নৈতিকভাবে দৃঢ় এবং বুদ্ধিবৃত্তিকভাবে যোগ্য হতে হবে।’ তিনি বলেন, ‘সামরিক প্রতিষ্ঠানগুলো থেকে শৃঙ্খলা, দেশপ্রেম, দলগত কাজ, জবাবদিহি ও নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান শিক্ষা পাওয়া যায়।’
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

