গদি ছাড়, ভোট চোর—রাহুলের নেতৃত্বে দিল্লিতে লাখো মানুষের বিক্ষোভ

আজ রোববার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভকারীরা ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান দিতে দিতে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকা থেকে রামলীলা ময়দানের দিকে মিছিল করেন। রাহুল গান্ধী খোলা ছাদের একটি জিপে করে সমাবেশস্থলে যান। এ সময় বিক্ষোভকারীরা ঢোলও বাজান।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি তাঁরা মেনে নেবেন না। তিনি বলেন, এর মাধ্যমে ভারতের প্রতিটি নাগরিকের অধিকার চুরি করা হয়েছে। রাহুল বলেন, এই বিক্ষোভ কোনো রাজনৈতিক দলের নয়। এটি গণতন্ত্র ও সংবিধান রক্ষায় ভারতের মানুষের বিক্ষোভ।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য এবং বিরোধী দলগুলোর আদালতে দেওয়া নথি অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের ফলে ১৩ কোটি ৩০ লাখের বেশি নাম বাদ পড়েছে। বিরোধীদের দাবি, বাদ পড়াদের মধ্যে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের সংখ্যা তুলনামূলক বেশি।

