মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ এএম
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আরশ নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আরশ ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে দাদার সঙ্গে বাড়ির পাশের মাঠে গিয়েছিল আরশ। মাঠ থেকে দাদা তাকে বাড়িতে ফিরে যেতে বললে সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...