সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যানবাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদনখালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনেরটেস্ট পরীক্ষায় বহিষ্কার, বিদ্যালয়ে বোমা বিস্ফোরণ
বিজ্ঞাপন

ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলা

হোদেইদাহ ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণাধীন সবচেয়ে বড় সমুদ্রবন্দর। দেশটির হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান পথ এটি। শহরের উত্তরে অবস্থিত রাস ইসা বন্দর দিয়ে তেল আমদানি ও সংরক্ষণ করা হয়।

এদিকে, হুতি গণমাধ্যমের দাবি, রোববার একই প্রদেশে হোদেইদাহ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদেও বিমান হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, তারা ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সম্পদ নিষ্ক্রিয় করতে তারা ‘নির্ভুল অভিযান’ পরিচালনা করেছে।

ইয়েমেনে গৃহযুদ্ধের অবসানে ২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সৌদি নিয়ন্ত্রিত আকাশসীমা উপেক্ষা করে হুতিরা রাজধানী সানায় একটি ইরানি বিমান অবতরণের অনুমতি দেওয়ার পর গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এর পর থেকে দেশটিতে নতুন করে হামলা ও সংঘর্ষ শুরু হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...