সেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনী

সম্প্রচারমাধ্যম চোসুন টিভির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়—ছদ্মবেশী সামরিক পোশাক ও হাই হিল পরা কয়েকজন নারী মডেল সেনাসদস্যদের ক্যাটওয়াকের কৌশল শেখাচ্ছেন। তাঁরা কীভাবে এক পায়ের সামনে অন্য পা রেখে হাঁটতে হয়, শরীর ঘোরাতে হয় এবং হাত বাঁকিয়ে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়াতে হয়, তা প্রদর্শন করেন। পরে পুরুষ সেনাসদস্যরাও তাঁদের অনুসরণ করে হাঁটা ও পোজ দেওয়ার অনুশীলন করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা একটি বিশেষ বাহিনীর সদস্যদের এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
এক্স মাধ্যমে একজন লিখেছেন, বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা একটি বাহিনীর প্রশিক্ষণে এ ধরনের আয়োজনের উদ্দেশ্য বোঝা কঠিন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

