রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আজকের রাশিফল: কথার জাদুতে বাতাস বিক্রি করবেন, অফিসের গোপন খবরে কান দেবেন না‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতাখুলনায় যুবককে কুপিয়ে হত্যা, রাস্তা থেকে মরদেহ উদ্ধারওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজরাজধানীতে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, চলবে যেসব রুটেভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজরাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন
বিজ্ঞাপন

দুরারোগ্য রোগে আক্রান্ত প্রিয়জনের মনোবল বাড়াতে ছুটির দিনটি কাজে লাগাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
দুরারোগ্য রোগে আক্রান্ত প্রিয়জনের মনোবল বাড়াতে ছুটির দিনটি কাজে লাগাবেন যেভাবে

জটিল কিংবা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত আপনজনকে মানসিকভাবে চাঙা রাখতে ছুটির অবসর বড় একটি সুযোগ হতে পারে। তবে রোগীর মুখে হাসি ফোটাতে যে সবসময় অনেক আয়োজন বা বড় কথার প্রয়োজন রয়েছে, তা কিন্তু নয়।

নীরব সান্নিধ্য ও স্নেহের স্পর্শ

অনেক সময় অসুস্থ প্রিয় মানুষের পাশে কেবল কিছুটা সময় বসে থাকা, গভীর মমতায় তাঁর হাতটি ধরে রাখা কিংবা মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়াই অজস্র কথার চেয়ে বেশি ফল দেয়। এমন নীরব সান্নিধ্য রোগীকে এই বিশ্বাস জোগায় যে, পরিস্থিতি যেমনই হোক তিনি একা নন; পুরো পরিবার সবসময় তাঁর পাশেই রয়েছে।

মানসিক শক্তি জোগাতে পরিবারের ভূমিকা

জটিল ও দীর্ঘমেয়াদি চিকিৎসার মধ্য দিয়ে যাওয়া একজন মানুষের ভেতরের মনোবল টিকিয়ে রাখতে পরিবারের দায়িত্বই সবচেয়ে বড়। ছুটির অলস দিনে স্বজনদের এমন ছোট ছোট উদ্যোগ রোগীর বেঁচে থাকার প্রেরণা অনেকটাই বাড়িয়ে দেয়। ওষুধের নিয়মের পাশাপাশি প্রিয়জনের আন্তরিক হাসি আর গভীর ভালোবাসা অনেক ক্ষেত্রেই রোগীর সুস্থতার পথে সবচেয়ে বড় পথ্য হিসেবে কাজ করে।

লেখক: চিকিৎসক, কাউন্সিলর ও সাইকোথেরাপি প্র‍্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...