রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতেদলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণাখুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তারতাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশশ্রমিক বিক্ষোভের মাঝে গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিসআপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে অব্যাহতি পাওয়া সেই জামায়াত কর্মীর বসতঘর ভাঙচুরযুবসমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র: হুইপ দুলুআসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজিমধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিইউক্রেন যুদ্ধ ও রাশিয়া ইস্যুতে বিভক্ত বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট
বিজ্ঞাপন

‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

মধুমিতার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’

এ বিষয়ে নির্মাতা ইকবাল বলেন, ‘আগামী ১ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিং করবেন মধুমিতা।’

গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতা নিয়ে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...