বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল

প্রণালি
মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। বেগুন লম্বা টুকরো করে কেটে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে সরিষার তেল গরম হলে ইলিশ মাছ হালকা করে ভেজে নিন। পরে বেগুনগুলো হালকা করে ভেজে নিন। একটি বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে নিন। এই পেস্ট কিছুটা সময় রেখে দিন। কড়াইতে যে অবশিষ্ট তেল আছে, ওই তেলে কালিজিরার ফোড়ন দিন। সঙ্গে কাঁচা মরিচেরও ফোড়ন দিন। এবার তৈরি করা মসলার পেস্ট দিয়ে কষিয়ে নিন। পরে ভাজা বেগুন, টমেটো ফালি দিয়ে কষিয়ে পরিমাণ মতো পাতলা ঝোলের পানি দিন। ফুটে উঠলে ভাজা ইলিশ মাছ দিন। এবার আরও কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে ঢাকনাসহ রান্না করুন। সব শেষ লবণ দেখে নামিয়ে নিন।
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

