মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি‘যাও আইসক্রিম বেচো’—‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনার জবাবে এ আর রহমানশ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপগোপালগঞ্জে চতুর্মুখী সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহতসোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীগাজীপুরে আবারও মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধকারামুক্ত হলেন জামায়াত নেতা আখতারুজ্জামানশ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধরান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘরস্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল
বিজ্ঞাপন

আজকের রাশিফল: অফিসে বসের চেয়ারে বসার সুপ্ত বাসনা জাগবে, চাকরি বাঁচাতে সেটি দমন করুন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
আজকের রাশিফল: অফিসে বসের চেয়ারে বসার সুপ্ত বাসনা জাগবে, চাকরি বাঁচাতে সেটি দমন করুন

কর্কট রাশি: জুন ২১-জুলাই ২২

আজকে আপনার অনুভূতিগুলো একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়বে। তুচ্ছ বিষয়েও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া কিংবা হঠাৎ প্রচণ্ড মন খারাপ হয়ে যাওয়া মোটেও আশ্চর্যজনক কিছু হবে না। কর্মক্ষেত্রে আজ শান্ত থাকুন, কেউ একটু কড়া কথা বললেই কোণে গিয়ে কেঁদে ফেলার দরকার নেই; মনে রাখবেন তারা আপনার কাজের সমালোচনা করছে, আপনার চরিত্রের নয়! পকেটের বিষয়ে আজ একটু সাবধান, মন খারাপের দোহাই দিয়ে অনলাইনে কেনাকাটা বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে টাকা শেষ করার শখ চেপে বসতে পারে। প্রেমজীবনে সঙ্গী যদি আজ আপনার মানসিক অবস্থা না বোঝেন, তবে তাকে দোষ দেবেন না, কারণ আজকে আপনি নিজেও নিজেকে ঠিকমতো বুঝতে পারছেন না। রাতে একটু গান শুনুন আর মন শান্ত রাখুন।

সিংহ রাশি: জুলাই ২৩-আগস্ট ২২

আজ আপনার মনে হবে পৃথিবীর সব আলো শুধু আপনার ওপরই জ্বলছে এবং আপনিই এই নাটকের প্রধান অভিনেতা! আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্ট স্পর্শ করবে, যা ভালো; কিন্তু অহংকার যাতে না রূপ নেয় সেদিকে খেয়াল রাখুন। অফিসে বসের সিটে গিয়ে বসার একটা সুপ্ত ইচ্ছা হতে পারে, তবে চাকরিটা বাঁচাতে নিজের টেবিলেই অবস্থান করুন। আপনার নেতৃত্বের প্রশংসায় চারপাশ মুখরিত হতে পারে, তবে সাবধানে থাকবেন—কেউ আপনাকে তেল দিয়ে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করছে। আর্থিক ব্যাপারে আজ দিনটি বেশ ইতিবাচক, তবে নিজেকে মহারাজা মনে করে সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিলে দিনশেষে আপনার রাজকোষ শূন্য হবে। প্রেমে আজ একটু নাটকীয়তা থাকবে, সঙ্গীকে রাজকীয় কোনো সারপ্রাইজ দিতে পারেন, তবে ওভারঅ্যাক্টিং করবেন না।

কন্যা রাশি: আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২

আজ আপনার পারফেকশনিজমের ভূত এমনভাবে চাপবে যে ঘরের প্রতিটা কোণ, এমনকি সহকর্মীদের বানানের ভুল ধরে ধরে আপনি তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে পারেন। আপনার আজ সবকিছু একদম নিয়মমাফিক হওয়া চাই, সামান্য এদিক-ওদিক হলেই মেজাজ বিগড়ে যাবে। অফিসে কাজের নিখুঁত ভাব আপনাকে প্রশংসা এনে দেবে ঠিকই, তবে সহকর্মীরা আপনার সাথে লাঞ্চ করতে ভয় পেতে পারে। অর্থনৈতিক লেনদেনে খুব সতর্ক থাকবেন, পাই-পাই হিসাব করতে গিয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন না। প্রেমে আজ ভুলত্রুটি খোঁজার চশমাটা খুলে রাখুন; সঙ্গী আপনার মনমতো নিখুঁত নাও হতে পারে, কিন্তু মানুষটা অন্তত ভুল মানুষ নয়! রাতে নিজের পছন্দের কোনো কাজ বা বই নিয়ে ব্যস্ত থাকুন।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...