রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:শামীম হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫) এবং বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মিন্টু সরদার (৪৭)। গোলাম মোহায়মেন কোটচাঁদপুর থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে এবং মোঃ মিন্টু সরদার পারলাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬) তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন। ​কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে বিরূপ কিছু পাওয়া যায়নি। গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...