চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রাটি শেষ হওয়ার পর শুরু হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. হাফি জিয়াউদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো. শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সভাপতি মো. শরিফুজ্জামান সিজারসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশ গড়ার প্রক্রিয়ায় তরুণদের অগ্রণী ভূমিকা ও যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

