রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্যচুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’যে কোনো সহিংসতার কঠোর জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীবোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪চুয়েটে এক দিনের নতুন ভিসি, শিক্ষার্থীদের এক দিনের শাটডাউনমাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধারঢাকায় অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলনে রেকর্ডখুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যাএনসিপির ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ, দায়িত্ব পাচ্ছেন যারা
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে মাদকের প্রতিবাদ করায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
কোটচাঁদপুরে মাদকের প্রতিবাদ করায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক কারবারের বিরোধিতা করায় মো. রাজীব নামের এক স্থানীয় জামায়াত নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত রাজীব কোটচাঁদপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. বাহার কবিরাজের ছেলে এবং নিজেও স্থানীয় পর্যায়ের জামায়াত নেতা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড় বামনদহ এলাকার বাসিন্দা মো. আতির ছেলে মো. সাকিব দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর এসব অপকর্মের বিরুদ্ধে রাজীব বেশ কিছুদিন ধরে প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

এরই জেরে সাকিব ধারালো অস্ত্র হাতে রাজীবের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে রাজীবকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে হামলার ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযুক্ত মাদক কারবারি সাকিবকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও সচেতন মহল। তবে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...