ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্যচুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

এ ছাড়া পায়রা স্থলবন্দরের প্রতিবেদনে বলা হয়, পায়রা স্থলবন্দরে বিদেশি জাহাজ আসার সংখ্যা কমছে। ২০২২–২৩ অর্থবছরে এই বন্দরে বিদেশি জাহাজ এসেছিল ১১১টি। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি জাহাজ আসে ১২৩টি। এর পরের ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি জাহাজ আসে ৮৫টি। এবং সর্বশেষ গত ২০২৫-২৬ অর্থবছরে এসেছে মাত্র ২৯টি বিদেশি জাহাজ।
বৈঠকে কমিটির পক্ষ থেকে প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতি জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজিব আহসান, হাফিজ ইব্রাহিম, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ।
জাতীয় থেকে আরও পড়ুন

