এইচএসসি ফল: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে মানবিকে ৬ জিপিএ-৫, বিজ্ঞানে শূন্য

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ থেকে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মানবিক বিভাগে পাসের হার ৬২ দশমিক ২৬ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৬০ দশমিক ৬৬ শতাংশ। এ বছর মানবিক শাখা থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেও বিজ্ঞানে কেউ এই সাফল্য পায়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এবার মোট ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১১১ জন পরীক্ষার্থী। তবে এ বিভাগ থেকে কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পাননি।
অন্যদিকে মানবিক বিভাগ থেকে অংশ নেন সর্বোচ্চ ৫২২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৫ জন। প্রতিষ্ঠানটির হয়ে জিপিএ-৫ পাওয়া ছয়জন শিক্ষার্থীই মানবিক বিভাগের।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

