লোগো
Advertisement

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’র ১৬৩৩তম আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
Advertisement

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’র ১৬৩৩তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’-এ এ সাহিত্য আসর বসে।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিম্মা সুলতানা মিতা।

আসরে স্বরচিত গল্প ও কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, কাজল মল্লিক, মর্জিনা খাতুন, মো. মোজাম্মেল হক, মো. আব্বাসউদ্দীন, হুমায়ুন কবীর, জি এম জোয়ার্দার, সুমন মালিক, হোসেন মোশাররফ, কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা।

পাঠ করা গল্প ও কবিতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, হুমায়ুন কবীর, মাহমুদ কবীর ও গোলাম কবীর মুকুল। তাঁরা লেখাগুলোর বিভিন্ন দিক তুলে ধরে লেখকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সাহিত্য পাঠের আসরের সমাপ্তি ঘটে।

এ সময় কবি-সাহিত্যিকদের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন মো. জহির রায়হান, শেখ পিন্টু, হোসেন মোহাম্মদ ফারুকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও অন্যান্য কবি-সাহিত্যিক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সাহিত্য পরিষদের উপদেষ্টা ড. মুন্সি আবু সাইফকে দেখতে যান। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও সংবাদ লোড হচ্ছে...