লোগো
Advertisement

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে পূর্বাশা পরিবহনের পার্কিং করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
Advertisement

ফরিদপুর শহরতলির কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা পূর্বাশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা ছিল পূর্বাশা পরিবহনের বাসটি। রাত পৌনে ১১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি পরিবহনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও সংবাদ লোড হচ্ছে...