লোগো
Advertisement

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিক নয়

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
Advertisement

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এই সীমার মধ্যে আগে থেকে চালু থাকা বেসরকারি হাসপাতালে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আদেশে সই করেছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মানোন্নয়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণীর ৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে।

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে নেওয়া পদক্ষেপের বিষয়ে অবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তের ফলে সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান স্থাপন এবং ওই এলাকায় সরকারি চিকিৎসকদের বেসরকারি প্র্যাকটিসের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর হলো।

আরও সংবাদ লোড হচ্ছে...