রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীরঅটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কেসিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রীযশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সফলতা মাত্র তিনটিতেদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংকহ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারাআলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন: টানা তৃতীয়বার সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিনলংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতিপ্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মৃত্যুবরণ করেছেন
বিজ্ঞাপন

সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৬৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ এএম
সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৬৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি তদারকিতে দেশজুড়ে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৮ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ২৪টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর। এতে জানানো হয়, বাজার নিয়ন্ত্রণে অধিদপ্তরের মোট ৩৩টি দল মাঠে কাজ করে। এই দলগুলো পাইকারি ও খুচরা বাজার, গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র এবং হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কেনাবেচা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর ও মূল্যতালিকা প্রদর্শন এবং ওজন ও পরিমাপ ঠিক আছে কি না, তা যাচাই করেন কর্মকর্তারা।

এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন বা বাজারজাত করার বিরুদ্ধেও নজরদারি চালানো হয়। হোটেল-রেস্তোরাঁগুলোতে মান ও নিয়মকানুন সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...