অষ্টমী পূজা উপলক্ষে আজ সারা দেশে স্বর্ণের দোকান বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) সারা দেশে সব ধরনের স্বর্ণের দোকান বন্ধ রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী আজ দিনভর সারা দেশের স্বর্ণের দোকানগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

