রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রেলের ৩০২৮ একর জমি বেদখলে, সংসদীয় কমিটিকে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
রেলের ৩০২৮ একর জমি বেদখলে, সংসদীয় কমিটিকে মন্ত্রণালয়

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রেলের মোট জমি ৬৩ হাজার ৭২ দশমিক ৯০৯ একর। এর মধ্যে রেলওয়ে ব্যবহার করে ৪২ হাজার ৯ দশমিক ৫২ একর। লিজ দেওয়া হয়েছে ২৫ হাজার ৮৩ দশমিক ১৩৮৮ একর। বেদখলে আছে ৩ হাজার ২৪ দশমিক ৮৪ একর। ভূমি সংক্রান্ত ১৯৯১টি মামলা চলমান আছে।

এদিকে রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রেলের সর্বমোট ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর জমি রয়েছে বলে উল্লেখ আছে। সেখানে ৩ হাজার ৬৭৮ দশমিক ৮৩ একর জমি বেদখলের কথা বলা আছে। ইজারা দেওয়া আছে ১৪ হাজার ৪৭৩ দশমিক ২৪ একর জমি। তথ্যটি ২০২৫ সালের ১ মে হালানাগাদ করা হয়েছে।

বেদখলকৃত জমি উদ্ধারে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা কমিটিকে জানানো হয়েছে। সেখানে বলা আছে, আবেদনের ধরন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী রেলওয়ের অব্যবহৃত জায়গা লিজ/লাইসেন্সের মাধ্যমে পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। বেদখল জমি উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ স্থাপনা ও উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রণালয় বৈঠকে জানিয়েছে, সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে সম্প্রতি রেলওয়ে স্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার শুরু হয়েছে। এটি অব্যবহৃত জায়গায় পরিকল্পিত ভূমির ব্যবহার নিশ্চিত করা এবং বেদখল জমি উদ্ধারে বিশেষ সহায়ক হবে।

বৈঠকে জানানো হয়, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ পশ্চিমাঞ্চলের আওতাধীন পাকশী ও লালমনিরহাট বিভাগে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি করে রেলভূমির যথাযথ ব্যবহারের স্বার্থে আগামী তিন মাসের মধ্যে বেদখল হওয়া জমি চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা অপসারণের ব্যবস্থা করা হবে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের আওতাধীন জেলাগুলোর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে রেলভূমিতে সম্ভাব্য সংঘটিত মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...