রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাজীপুরে পুলিশের গাড়ি-কারখানায় আগুন, আটকে আছে ফায়ার সার্ভিসের গাড়িপায়ের পেশিকে শরীরের দ্বিতীয় হার্ট বলা হয় কেন?কলম্বিয়া সীমান্তে ভেনেজুয়েলার বোমা হামলা, নিহত অন্তত ১৯মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধমিশিগানে এল সাঈদের পক্ষে বাংলাদেশি- অ্যামেরিকানদের জোর প্রচারণাইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপিএআই–এর কারণে কমছে গুগল সার্চ, এক দিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাওদেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটকমিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুনধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম
ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুরে ধানক্ষেতের পাশে একটি মেশিনঘরের গর্ত থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ধানক্ষেতের পাশে একটি মেশিনঘরের গর্তে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ দুটি অর্ধগলিত অবস্থায় ছিল। পুরুষের শরীরে গামছা জড়ানো এবং নারীর পরনে ম্যাক্সি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ফরেনসিক বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে।

অন্য কোথাও হত্যার পর মরদেহ দুটি এখানে ফেলে রাখা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...