রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘আ.লীগ আঁতাত’

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম
স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘আ.লীগ আঁতাত’

জামায়াতের দিক থেকে এই অভিযোগের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে কোনো অরাজক পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। রাজনৈতিক ফায়দা নিতে পরাজিত শক্তির সঙ্গে যারা আঁতাত করবে, তারা জনগণের কাছে চিহ্নিত হয়ে যাবে।

এনসিপির নেতারাও কয়েক দিন ধরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির আঁতাতের অভিযোগ করে আসছেন। গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তা-ই করছে।

এ বিষয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। তারা দেশে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করেছে। গুম, খুন, আয়নাঘর এবং ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আওয়ামী-সংশ্লিষ্ট যাঁদের বিরুদ্ধে গুম, খুন, ফ্যাসিবাদে জড়িত থাকার অভিযোগ নেই, তাঁরা এনসিপির সমর্থনে নির্বাচন করার সুযোগ পাবেন।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...