আইজিপির বক্তব্য আইনের শাসনের পরিপন্থী: সুজন

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একই সঙ্গে বক্তব্যটি নিঃশর্তভাবে প্রত্যাহার এবং এ বিষয়ে আইজিপির প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সুজনের চেয়ারপারসন বিচারপতি এম এ মতিন ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, গত ২৬ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি বলেছেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বললেও সরকারের অনুমতি সাপেক্ষে ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আশঙ্কা তুলে ধরা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত।
জাতীয় থেকে আরও পড়ুন

