রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্পগাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েনজাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রীবাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’রইয়েমেনের নতুন সংঘাতে বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার: জাতিসংঘমন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউমজুরির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ, ফের সড়ক অবরোধক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ
বিজ্ঞাপন

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

আবেদনের তথ্য অনুযায়ী, সিআরআইয়ের ২৫টি ব্যাংক হিসাবে ২৪৭ কোটি ৮৫ লাখ টাকার বেশি জমা এবং ১৯১ কোটি ২১ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৪৩৯ কোটি টাকার বেশি। এ ছাড়া ৩৬ লাখ ৫২ হাজার ৭৪২ টাকা আয়কর পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগও রয়েছে।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সিআরআইকে আয়কর সুবিধা দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। বিভিন্ন কোম্পানির কাছ থেকে অনুদান সংগ্রহ, প্রতিষ্ঠানটিকে বিশেষ কর সুবিধা দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগগুলোও তদন্ত করা হচ্ছে।

মামলাটি দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে।

তদন্তের স্বার্থে সিআরআইয়ের টিআইএন নম্বর ৫৭৫৯৪১৯১৬৩০৪-এর বিপরীতে ঢাকার কর অঞ্চল-৬-এর সার্কেল-১১৬-এ সংরক্ষিত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দের আবেদন করা হয়েছিল। আদালত ওই নথি জব্দের আদেশ দিয়েছেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...