সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান —এটা চলবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান —এটা চলবে না: আইনমন্ত্রী

দেশে ৪৬ লাখের ওপর মামলা চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশাল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ পড়ে। এই চাপ কমানোর জন্য আমরা কাজ করছি।’

আইনমন্ত্রী বলেন বলেন, ই-বেইল বন্ড চালু করা হয়েছে, ডিজিটালি সাক্ষ্য নেওয়া ও ডিজিটালি হাজিরা দেওয়া চালু হয়েছে। এর সুবিধা জনগণ ভোগ করছে। আরও আধুনিক পদ্ধতি উদ্ভাবনের কথা চিন্তাভাবনা করা হচ্ছে।

এই পারিবারিক আপিল আদালত উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবীর, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও ঢাকায় কর্মরত বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...