রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতাতিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠিজিপিএ-৫ পেয়েও ফিরবে না রাকিব, মিষ্টির বদলে বাড়িতে কুলখানিদেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিংকিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মীসীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণমেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়ামেয়াদ শেষ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তসব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের
বিজ্ঞাপন

তাহসিফের মরদেহ কিভাবে উদ্ধার হলো, উঠে এলো প্রত্যক্ষদর্শীর বর্ণনায়

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
তাহসিফের মরদেহ কিভাবে উদ্ধার হলো, উঠে এলো প্রত্যক্ষদর্শীর বর্ণনায়

রাজধানীর তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের সময়ের বিস্তারিত উঠে এসেছে টঙ্গীর তুরাগ নদীর রাজাবাড়ি খেয়াঘাটে কাজ করা খোকন মিয়া নামে এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়।

তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল দুপুরে হঠাৎ দেখি নদীর দক্ষিণ পাশ দিয়ে পশ্চিম দিক থেকে একটা মানুষ ভেসে আসতেছে। নদীর তীরে কিছু লোক লাশের পাশ ধরে ধরে হেঁটে আসছিল। কিছুক্ষণের মাঝেই লাশটি আমার সামনে দিয়ে যায়।

খোকন বলেন, খেয়াঘাটের পূর্বপাশে ৪টি স্পিডবোট ও একটি নৌকা বাঁধা ছিল। ঠিক সেখানে প্রথম যে সাদা স্পিডবোট ছিল, সেটাতে লাশটি আটকে যায়। তখন দুপুর ২টা। কয়েকঘণ্টা আটকে ছিল। পরে পুলিশ আসে।

মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল তাহসিফের মরদেহ উদ্ধারের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন। তিনি সেখানে স্বজনদের দাঁড়িয়ে থাকতে দেখেন এবং পুলিশের সঙ্গে কথা বলতে দেখেন।

স্থানীয় এক নারী বলেন, একটি মরদেহ কাত হয়ে পড়ে থাকতে দেখি। কিন্তু মরদেহটি কোথা থেকে এসেছে, কেউ জানে না। সেখানে কয়েকটি স্পিডবোট ছিলো, তাতে মরদেহটি আটকে ছিল। নাহলে মরদেহটি ভেসে দূরে চলে যেত। কিছুক্ষণ পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই বিমান কর্মকর্তা মাঝেমধ্যে তুরাগ নদীর ওই ঘাট এলাকায় ঘুরতে যেতেন। স্থানীয় বাসিন্দারা ছোট নৌকায় নদী পারাপারের জন্য ঘাটটি ব্যবহার করেন। ঘটনার দিনও তিনি উত্তরার বাসা থেকে বের হয়ে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। পরে ঘাটসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন ওই সাবেক কর্মকর্তা এক জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করার পর নদীর ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন।

পুলিশ বলছে, মরদেহের অবস্থান ও শরীরে আঘাতের চিহ্ন না থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষক্রিয়া, শ্বাসরোধ কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কি না, বিভিন্ন সম্ভাবনা সামনে রেখে তদন্ত চলছে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যায়। ফরেনসিক ভ্যানের মাধ্যমে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পাশাপাশি পিবিআইও তদন্তে যুক্ত হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি, মরদেহের অবস্থান এবং পাওয়া আলামত বিশ্লেষণ করা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...