রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

পিএসসির সদস্য ড. শামীমার শপথ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
পিএসসির সদস্য ড. শামীমার শপথ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা।

রোববার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করলেন।

এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...