রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রকল্প সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে প্রথম পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের আগে ১ নম্বর ইউনিটকে ‘ডি সার্টিফিকেশন’ অর্জন করতে হবে। পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী স্তরে পৌঁছাতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম জানিয়েছে, রূপপুরের ২ নম্বর ইউনিটের ‘ভিভিইআর–১২০০’ রিয়্যাক্টরের প্রাথমিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফুয়েল) সরবরাহ শুরু করা হয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে চালু করার আগে এই ইউনিটটিকেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় পাওয়ার অ্যাসেনশন টেস্ট এবং নিয়ামক সংস্থার সকল অনুমোদন অতিক্রম করতে হবে।

উল্লেখ্য, পাবনার রূপপুরে নির্মাণাধীন দুই ইউনিট বিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্রটিতে রাশিয়ার তৃতীয় প্রজন্মের ভিভিইআর–১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন এই প্রকল্পের জেনারেল ডিজাইনার ও জেনারেল কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় এক নতুন যুগের সূচনা করবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...