রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নিয়মিত সম্মেলন করে না ১৬টি দল, বিএনপি করেনি ১০ বছর: টিআইবি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
নিয়মিত সম্মেলন করে না ১৬টি দল, বিএনপি করেনি ১০ বছর: টিআইবি

গবেষণায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো সংবিধান, সংশ্লিষ্ট আইন ও নিজেদের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করে না। যতটুকু করে, তার বড় অংশই প্রতীকী। দল পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হলেও অর্থ ব্যবস্থাপনার বড় অংশ অনানুষ্ঠানিক ও ব্যক্তিনির্ভর হওয়ায় আনুষ্ঠানিক আয়-ব্যয়ের হিসাবের সঙ্গে প্রকৃত ব্যয়ের বড় ধরনের পার্থক্য তৈরি হচ্ছে।

এ ধরনের আর্থিক ব্যবস্থাপনা ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির বিকাশেও ভূমিকা রাখছে। বিশেষ করে প্রভাবশালী দলগুলোতে ক্ষমতার অপব্যবহার, কালো টাকা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক অংশগ্রহণ ও দলীয় অবস্থান ক্ষমতাকেন্দ্রিক ব্যবসায়িক মডেলে পরিণত হচ্ছে।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণেও দলগুলোর অগ্রগতি সীমিত। আইনি বাধ্যবাধকতা ও দলীয় অঙ্গীকার থাকলেও নারীদের অন্তর্ভুক্তিতে অনীহা রয়েছে। কোনো কোনো দলে নারীদের অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক বা প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ। তৃণমূলের অংশগ্রহণ ও নারী কর্মীদের অন্তর্ভুক্তির ঘাটতি একক বা ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, পরিবারতন্ত্র, কর্তৃত্বপরায়ণতা ও পুরুষতান্ত্রিকতাকে আরও শক্তিশালী করছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাস ও অর্জনে রাজনৈতিক দলগুলোর বড় অবদান রয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর দায়ও তাদের নিতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...