রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবিপুরো উপজেলায় যমজ দুই বোন পেলেন জিপিএ-৫রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজরোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ডবিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহারসাজেকে দ্বিতীয় দিনের মতো জেএসএস-ইউপিডিএফ গোলাগুলিপিএসসির সদস্য ড. শামীমার শপথআপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরেস্বাস্থ্যসেবায় কর্মরত ডাক্তার-ফার্মাসিস্ট-নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন: ড. জাকির
বিজ্ঞাপন

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতদের তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতদের তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী

মার্তা শাহবাজি স্পেনের ন্যাশনাল ক্যানসার রিসার্চ সেন্টার থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক হিসেবে যোগ দেন। ২০২০ সালে তিনি এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজিতে যোগ দেন।

দুর্ঘটনাটি ঘটে রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফে পরিচালিত একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে ইরিও কোম্পানির পরিচালিত একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের সংঘর্ষে। রেনফের ট্রেনটি পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়। আধুনিক ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এটি। ২০১৩ সালের পর স্পেনে এটিই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

দুর্ঘটনার পর স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুটি ট্রেনে সব মিলিয়ে ৫৪০ জনের বেশি যাত্রী ছিলেন। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া জানান, ইরিও পরিচালিত ট্রেনটিতে ১৪৬ জন যাত্রী ও একটি শিশু ছিল। অন্যদিকে রেনফে পরিচালিত ট্রেনটিতে ছিলেন ৩৯৭ জন যাত্রী।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...