অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ-হংকং চুক্তি অনুমোদন

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, বাংলাদেশের কোনো নাগরিক হংকংয়ে কোনো অপরাধ করে আত্মগোপন করলে বা অবস্থান নিলে তাঁকে ফিরিয়ে আনার জন্য আইনি সহায়তা চাওয়া এখন আরও সহজ হবে। অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সরকারের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন হয়। এই চুক্তির ফলে পূর্বের মতো আইনজীবী নিয়োগের পর্যায়ে না গিয়ে সরাসরি সরকারি পর্যায়ে সহজে সহযোগিতা পাওয়া যাবে। একইভাবে হংকংয়ের কোনো অপরাধী বাংলাদেশে অবস্থান করলে তারাও একই প্রক্রিয়ায় ফেরত নেওয়ার সুবিধা পাবে।
তবে মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশে অভিযুক্তদের ক্ষেত্রে বা রাজনৈতিক অপরাধের প্রেক্ষাপটে এই চুক্তির ধারা কার্যকর নাও হতে পারে।
জাতীয় থেকে আরও পড়ুন

