মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের, মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের, মাউশির জরুরি নির্দেশনা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারা দেশের সব শিক্ষাপ্রষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটিতে বিশেষ আয়োজনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...