মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

এরপর পল্টন থানা-পুলিশের সহযোগিতায় গত ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিরপুর থানাধীন দারুসসালাম রোডের পূর্ব পাশে মিসকো সুপার মার্কেটের ৪০ নম্বর দোকান হাসান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায়। এ সময় সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে চুরি হওয়া ২৪ কার্টুন মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুতুব উদ্দিন মজুমদারের এজাহারের ভিত্তিতে পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৭, ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিআইডি জানিয়েছে, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...