বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নে আ.লীগ নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নে আ.লীগ নেতাদের নাম

তবে এনবিআরের আরও একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, জব্দতালিকায় একাধিক ব্যক্তি এ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব যুক্ত হতে পারে। এ সংখ্যা শতাধিক। আবার তাদের মধ্যে অনেকেরই দুদক বা অন্য সংস্থার আবেদনে আগে থেকেই ব্যাংক হিসাব জব্দ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, প্রতিদিনই তালিকা হালনাগাদ হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে।

তালিকায় উঠে এলো যাদের নাম

সূত্র জানিয়েছে, ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বেক্সিমকো গ্রুপের মালিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ ছাড়া তালিকায় রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আরও আছেন ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...