তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ

দীপকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা যাচাই-বাছাই করা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়েছে, কেন এবং কী কারণে তাহসিফ হত্যা করা হয়েছে (যেমন: পূর্ব শত্রুতা, আর্থিক লেনদেন, নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল) তা নিশ্চিত হওয়া, মামলার হত্যার ব্যবহৃত আলামত উদ্ধার করা, মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ করা, এই হত্যার পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) ভাড়াটে খুনি বা সাহায্যকারী জড়িত রয়েছে কি না এবং তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা, ঘটনার চাক্ষুষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলিয়ে দেখা এবং অপরাধের ধরন ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য দীপকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সারাদেশ থেকে আরও পড়ুন

