ফের বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির (জেট এ-১) দাম ফের বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ০৩ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। অর্থাৎ অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি লিটার জ্বালানির দাম ৬ টাকা ৩২ পয়সা বেড়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

