মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
বিজ্ঞাপন

ইশরাকের পদত্যাগ গুঞ্জন: তথ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখার দাবি হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ এএম
ইশরাকের পদত্যাগ গুঞ্জন: তথ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখার দাবি হাসনাত আব্দুল্লাহর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে ছড়িয়ে পড়া সংবাদের পেছনে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে ইশরাকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মীদের অবস্থান পরিবর্তনের বিষয়টি তুলে ধরে ওই পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।’

পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এনসিপির এই সংগঠক আরও বলেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি। মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...