মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
বিজ্ঞাপন

নতুন দল না গড়ে ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছে ৭টি দল

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
নতুন দল না গড়ে ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছে ৭টি দল

স্বতন্ত্র রাজনৈতিক সত্তা বজায় রেখেই একটি অভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কওমি অঙ্গনের সাতটি রাজনৈতিক দল। নতুন কোনো দল গঠন না করে তারা সবাই ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে মাঠে থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় দীর্ঘ আলোচনার পর এই সমঝোতায় পৌঁছান দলগুলোর শীর্ষ নেতারা। হেফাজতে ইসলামের লিয়াজোঁ কমিটির উদ্যোগে এই বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত।

বৈঠক সূত্রে জানা গেছে, দলগুলো নিজেদের স্বকীয়তা ধরে রেখে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক অঙ্গনে কার্যক্রম চালাবে। সমমনা ইসলামি দল নামের প্ল্যাটফর্মটি হবে তাদের যৌথ কর্মকাণ্ড পরিচালনার মাধ্যম।

বর্তমানে যেসব দল বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে রয়েছে, তারা নিজ নিজ দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে। অন্য মিত্রদের সঙ্গে বোঝাপড়া ঠিক রেখেই ধাপে ধাপে ঐক্যপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন।

হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটির বৈঠকে নেতারা। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায়। ছবি: আওয়ার ইসলাম ডটকমের ভিডিও থেকে নেওয়া
হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটির বৈঠকে নেতারা। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায়। ছবি: আওয়ার ইসলাম ডটকমের ভিডিও থেকে নেওয়া

এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে আগামী ৫ ডিসেম্বর দলগুলোর পরবর্তী বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...