বাংলাদেশে আ. লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘২৮ অক্টোবরের শহীদ পরিবারের’ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেছেন, ‘রাজনীতি যদি মানুষ খুন করার নাম হয়, রাজনীতি যদি এই জিনিস হয়, তাহলে ঠিক আছে, তারা আসতে পারবে। আর যদি রাজনীতি হয় মানুষের কল্যাণে, দেশকে গড়ার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজে ন্যায়বিচার কায়েম করার জন্য, বৈষম্য দূর করার জন্য, তাহলে তার কোনো কোয়ালিটি আওয়ামী লীগের নাই। অতএব, তারা রাজনীতি করার অধিকার বাংলাদেশে রাখে না।’
রাজনীতি থেকে আরও পড়ুন

