সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কৃষক কার্ড থাকলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তাশ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রীমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবেশূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামাননাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশগাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটিঅস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী৭ নভেম্বর সরকারি ছুটি পাবেন না যারাগার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীস্থানীয় নির্বাচনে সক্ষমতার জানান দিতে চায় এনসিপি
বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার অভিযোগে জামায়াতের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার অভিযোগে জামায়াতের তদন্ত কমিটি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...