সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান৬১ বছরে শাহরুখ, জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢলএমপিওভুক্ত কলেজে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলশিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামির মুক্তির দাবিতে মানববন্ধনঅর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদেরঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধনক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধকুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
বিজ্ঞাপন

কৃষক কার্ড থাকলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
কৃষক কার্ড থাকলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা

সরকারের লক্ষ্য, দেশের প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় এনে তাদের কাছে সরকারি সহায়তা ও সেবা পৌঁছে দেওয়া। এ জন্য কৃষকদের ব্যক্তিগত ও কৃষিসংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই, ব্যাংক হিসাব খোলা এবং পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে। এখন পর্যন্ত ২২ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি কৃষক কার্ডের জন্য ৯ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে।

গত ১ অক্টোবর দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। এ পর্যায়ে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত প্রাক-পাইলট কার্যক্রমে আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়। এ সময় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ২০ হাজার ৪৮০ জনকে জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৫ কোটি ১২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়।

প্রকল্পের উপপরিচালক মো. রাকিবুজ্জামান খান বলেন, কৃষকদের সঠিক তথ্য সংগ্রহ ও তাদের চাহিদা নিরূপণের মাধ্যমে কৃষির আধুনিকায়নে সহায়তা দেওয়ার কাজ চলছে। নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে উঠলে কৃষকদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া সহজ হবে।

কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ড সেলের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন বলেন, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া সহজ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষকদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস পাঠানোর উদ্যোগ সমন্বিত সেবাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে আবহাওয়ার তথ্য বিবেচনায় নিয়ে কৃষকরা চাষাবাদের পরিকল্পনা করতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব জেলা, উপজেলা ও কৃষি ব্লককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছে পার্টনার প্রকল্প।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...