রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজারভালো নেই বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক রজনীকান্তআজকের রাশিফল: কথার জাদুতে বাতাস বিক্রি করবেন, অফিসের গোপন খবরে কান দেবেন না‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতাখুলনায় যুবককে কুপিয়ে হত্যা, রাস্তা থেকে মরদেহ উদ্ধারওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজরাজধানীতে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, চলবে যেসব রুটেভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজরাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে: এবি পার্টি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে ড্যাবের সদস্যদের দ্বারা মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (২৮ অক্টোবর) দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানকে তার নিজ কার্যালয়ে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার সমাধান হতে হবে আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায়, হামলা, ভয়ভীতি কিংবা দলীয় প্রভাব খাটিয়ে নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে টেনেহিঁচড়ে মারধরের ঘটনা ছড়িয়ে পরেছে।

তারা আরও বলেন, দেশের হাসপাতালগুলোতেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা বারবার সামনে আসছে। গত ১১ অক্টোবর বাগেরহাট জেলা হাসপাতালে দায়িত্ব পালনরত নারী চিকিৎসক সাকিয়া হককে হেনস্তা ও মারধরের জন্য তেড়ে আসার অভিযোগ ওঠে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এর আগে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় যুবদল-সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব ব্যবহার করে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা বলেন, চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দেন। তাদের কর্মস্থল যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের চিকিৎসাসেবাও মারাত্মকভাবে ব্যাহত হবে। হাসপাতাল কিংবা সরকারি দপ্তরকে কোনো দলের প্রভাব বিস্তারেট ক্ষেত্র হতে দেওয়া যাবে না।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...