শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শেষ মুহূর্তে এল-সায়েদের পাশে প্রাইমারির প্রতিদ্বন্দ্বি হ্যালি স্টিভেন্স

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
শেষ মুহূর্তে এল-সায়েদের পাশে প্রাইমারির প্রতিদ্বন্দ্বি হ্যালি স্টিভেন্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন সামনে রেখে প্রচারের শেষ মুহূর্তে ডেমোক্রেটিক শিবিরে ঐক্যের বার্তা দিতে একসঙ্গে প্রচারে অংশ নিচ্ছেন সিনেট প্রার্থী ড. আবদুল এল-সায়েদ ও তাঁর সাবেক প্রাইমারি প্রতিদ্বন্দ্বী কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স।

ডেট্রয়েটভিত্তিক সংবাদমাধ্যম ফক্স টু ডেট্রয়েটে প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার ডেট্রয়েটের একটি গির্জায় ভোটারদের নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার কর্মসূচিতে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দক্ষিণ ক্যারোলাইনার কংগ্রেসম্যান জিম ক্লাইবার্নের।

সিনেট নির্বাচন ঘিরে মিশিগানে বাড়ছে প্রার্থীদের তৎপরতা

প্রাইমারি নির্বাচনের পর এই প্রথম প্রকাশ্যে একসঙ্গে প্রচারে অংশ নিতে যাচ্ছেন এল-সায়েদ ও স্টিভেন্স। অল্প ভোটের ব্যবধানে স্টিভেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন পান এল-সায়েদ। তবে প্রাইমারির পর তাঁকে সমর্থন দেওয়া নিয়ে ডেমোক্রেটিক শিবিরে কিছুটা বিভক্তি দেখা দেয়।

সম্প্রতি স্টিভেন্সের স্বামী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ভোট দেওয়ার ঘোষণা দিলে নতুন করে আলোচনা তৈরি হয়। তবে স্টিভেন্স নিজে এল-সায়েদকে ভোট দেওয়ার কথা নিশ্চিত করেছেন। একই সঙ্গে তাঁর প্রচারশিবিরকে বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেওয়ার আহবান জানিয়েছেন।

মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সও কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন আদায়ে ডেট্রয়েটসহ বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের নীতি, ইরান যুদ্ধ এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষও নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

নির্বাচনের শেষ সময়ে দুই প্রার্থীরই লক্ষ্য কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন নিশ্চিত করা। বিশেষ করে ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির ভোট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...