শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জনগণ শুধু ভোটার নয়, রাষ্ট্র পরিচালনার কার্যকর অংশীদার: জেএসডি

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
জনগণ শুধু ভোটার নয়, রাষ্ট্র পরিচালনার কার্যকর অংশীদার: জেএসডি

এ আইনজীবী আরও বলেন, শাসনক্ষমতা ও রাষ্ট্রকাঠামো এমনভাবে বিন্যস্ত করতে হবে, যাতে সরাসরি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব না হলেও অন্তত জনকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিস্তৃত ও বিকেন্দ্রীভূত করতে হবে। রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ক্ষমতার পৃথক্‌করণ নিশ্চিত করতে হবে। ক্ষমতা-কাঠামোর পরিবর্তন না হলে রাষ্ট্র আবার পূর্বাবস্থায় ফিরে যাবে।

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শাসনব্যবস্থার পরিবর্তন কিংবা রাষ্ট্র সংস্কার এখন আর কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়; এটি গণদাবিতে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত কোনো লড়াই-সংগ্রামের আকাঙ্ক্ষা ও স্বপ্নই ধরে রাখা সম্ভব হয়নি। তবু সমাজ পরিবর্তনের লড়াই এবং স্বপ্ন দেখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

রাজনৈতিক বিশ্লেষক ড. হেলালুজ্জামান আহমদ বলেন, সংসদের উচ্চকক্ষে বিকশিত সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে আইন প্রণয়নে বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোতে ভারসাম্য সৃষ্টি হবে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকার ও শাসকের পরিবর্তন ঘটলেও ক্ষমতার কেন্দ্রীভূত কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি। ক্ষমতার হাতবদল ঘটেছে, কিন্তু ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি। রাষ্ট্রের নীতিনির্ধারণ, সম্পদ বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

দলটির নেতা আরও বলেন, শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের শ্রম, মেধা, জ্ঞান ও সৃজনশীলতায় রাষ্ট্র ও সমাজ বিকশিত হয়। অথচ রাষ্ট্রের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের যথাযথ অংশগ্রহণ নেই। দলীয় গণতন্ত্রের সীমাবদ্ধতা অতিক্রম করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতির বক্তব্যে তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...